মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকার আয় ১৫ হাজার কোটি রুপি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অভিষেক ছবি ‘ওম শান্তি ওম’-য়েই বড় সাফল্য পেয়েছেন দীপিকা পাড়ুকোন। এক দশকের ক্যারিয়ার এরপর নিয়মিতভাবেই হিট ছবি উপহার দিয়েছেন ৩২ বছর বয়সী এ অভিনেত্রী। যে তালিকায় সর্বশেষ যোগ হয়েছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবত’। এরইমধ্যে ছবিটি আয় ছাড়িয়েছে ২৩৬ কোটি রুপি।

২০০ কোটির বেশি আয় করেছে এমন তিনটি ছবি আছে দীপিকার। বলিউডের আর কোনো অভিনেত্রীর এরকম রেকর্ড নেই। দীপিকার সেরা দশটি হিট ছবির বক্স অফিস আয় ১৫ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এ ছবিগুলো হল ‘পদ্মাবত’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বাজিরাও মাস্তানি”, ‘রামলীলা’, ‘রেস২’ ‘পিকু’, ‘ওম শান্তি ওম’ ও ‘ককটেল’।  বক্স অফিসে এখন ‘মাস্তানি’ দীপিকারই রাজত্ব চলছে!

পূর্বাশানিউজ/১১ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি