সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপু আর শাকিবকে অনুরোধ করবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

আর শাকিব খানের অপেক্ষা করবেন না অপু বিশ্বাস। শাকিব খান যে তালাকনাম পাঠিয়েছেন, সেটা আর ফিরিয়ে নেয়ার অনুরোধ করার ইচ্ছা নেই তার।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব যা ভালো মনে করেছে, সেই সিদ্বান্তই গ্রহণ করেছে। তার তো স্বাধীনভাবে সিদ্বান্ত নেয়ার অধিকার রয়েছে। আমি আর তার স্বাধীনতায় বাঁধা হবো না।’

অস্ট্রেলিয়ায় শুটিংয়ে থাকা শাকিব খান শনিবার অপুর সাথে সম্পর্কের ভবিষৎ নিয়ে বলেছিলেন, ‘অপু বিশ্বাসের সাথে আর বৈবাহিক সম্পর্ক রাখার ইচ্ছে নেই আমার।’

শাকিবের এই কথার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়েই অপু সম্পর্কের আলো চিরতরে নিবিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এর ফলে আগামি ২২ ফেব্রুয়ারি থেকে শাকিব-অপুর তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে।

অপু বিশ্বাস বলেন, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু আকড়ে ধরে বেঁচে থাকতে হয়, আমার এখন একটাই অবলম্বন আব্রাম। যেহেতু আব্রাম আছে, সময়ের ব্যাপ্তিকালে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।’

গত বছরের ২২ নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের কার্যালয়ে যান এবং তার সহায়তায় অপু বিশ্বাসের ঠিকানায় তালাকনামা পাঠান।

শেখ সিরাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করবেন শাকিব। আর ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ প্রদান করবেন।

২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে ২০১৬ সাল পর্যন্ত এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করেন। একসাথে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন তারা।

পূর্বাশানিউজ/১২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি