বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে তারকাদের ঢল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হয়েছেন অসংখ্য অনুরাগীদের সাথে তারকারা।

বুধবার সকালে সবার আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। এরপর আসেন শ্রীদেবীর দেওর সঞ্জয় কাপুর।

বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের রাস্তার দু’ধারে।

তারপর একে একে শ্রদ্ধা জানাতে আসেন, শাহরুখ খান, অজয় দেবগণ, সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত,  হেমা মালিনী, এষা দেওল এবং সুভাষ ঘাই, আদিত্য ঠাকরে, আরবাজ খান, ফারহা খান, সোনম কাপুরসহ একাধিক শিল্পী ও কলাকুশলীরা।

পূর্বাশানিউজ/ ২৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি