বুধবার,২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


গুরুতর আহত আলিয়া ভাট, বন্ধ শ্যুটিং


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শ্যুটিং চলাকালীন আহত হওয়ার ঘটনা নতুন নয়। আর এই তালিকায় এবার নয়া নাম যুক্ত হলো বলিউডের আলিয়া ভাট৷ বুলগেরিয়াতে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিংয়ের অ্যাকশন সিক্যুয়েন্সের সময়ই আহত হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪- এর তথ্য মতে, ছবিতে ডামি ব্যবহার যাতে না করতে হয়, তাই ঘোড়ায় চড়া এবং তাকে বশে আনা শিখছেন আলিয়া। ব্রহ্মাস্ত্র ছবিরই একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং করছিলেন তিনি, আর তখনই গুরুতর চোট পান কাঁধে। তাঁকে আপাতত বিশ্রামেই থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।

গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর শ্যুটিং শিডিউল বেশ হেকটিক। টানা শ্যুটিং করে ক্লান্তও হয়ে যান। আর তারই মাঝে এ ধরনের আঘাত। কিন্তু তাও মুম্বাইয়ে নিজের ঘরে এখনই ফিরতে পারছেন না নায়িকা। এমনকি এই শিডিউলের জন্য জন্মদিনেও বাড়ি আসতে পারেননি তিনি। ছবির শ্যুটিং সেটেই জন্মদিন সেলিব্রেট করেছিলেন তিনি।

পূর্বাশানিউজ/ ২০ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি