বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উইকিপিডিয়ার শীর্ষ ৩০ বাঙালির তালিকায় রুনা লায়লা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

মেধা ও কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা হিসেবে প্রমাণিত শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে উইকিপিডিয়া। এ তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার নাম।

বিষয়টি নিয়ে রুনা লায়লা বলেন, শুরুতে বিশ্বাসই হয়নি- শীর্ষ ৩০ বাঙালির মধ্যে আমার নামও আছে! কারণ এই তালিকায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনসহ আরও অনেকে। এই সম্মানিত তালিকায় নিজের নাম দেখে আমি একই সঙ্গে বিস্মিত ও আনন্দিত। এই ভালো লাগা সত্যিই প্রকাশের মতো নয়। আমি কৃতজ্ঞ প্রতিটি ভক্ত, দর্শক ও শ্রোতার প্রতি। কারণ তাদের উৎসাহেই আমি প্রতিনিয়ত গানে উদ্দীপনা পাই।

‘সেই সঙ্গে আমার মায়ের কথা বিশেষভাবে বলতে হয়। কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার পক্ষে আজকের রুনা লায়লা হয়ে ওঠা সম্ভব হতো না। মায়ের পাশাপাশি পরিবারের সবার সমর্থন ছিল বলেই আমার আজকের এই অবস্থান।’

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি