সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রণবীর-দীপিকার বিয়ে এ বছরেই!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮


ডেস্ক রিপোর্ট :

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম রোমান্টিক জুটি। পর্দার রোমান্স ও রসায়ন ছাপিয়ে এখন ব্যক্তি জীবনেও দুজনে রোমান্স করছেন। আর তাদের এ রোমান্স শুরু হয় রাম-লীলা সিনেমার শুটিং সেটে। এরপর থেকে প্রেম, বাগদান ও বিয়ে নিয়ে বেশ কয়েকবার খবরের পাতায় এসেছেন এ জুটি।

তবে এবার জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট চারটি দিন বাছাই করেছে রণবীর ও দীপিকার পরিবার। এর মধ্যে যে কোনো একটি দিনকে এ জুটির বিয়ের জন্য বেছে নিবেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘খুবই গোপনীয়তার মধ্যে হিন্দু রীতিতে বিয়ে হবে। শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা এতে উপস্থিত থাকবেন। এরপর বিবাহোত্তর সংবর্ধনা রাখবেন কিনা তা এখনো নির্ধারণ করেননি তারা।’

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, ভারতের বেঙ্গালুরুর বিভিন্ন দোকানে ঘুরে মা ও বোন আনিশার সঙ্গে গহনা কিনেছেন দীপিকা। এছাড়া গত ৫ জানুয়ারি দীপিকার জন্মদিনে বাজিরাও মাস্তানি জুটির বাগদানের গুঞ্জন শোনা যায়। যদিও পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং এক অনুষ্ঠানে বিষয়টি অস্বীকার করেছেন দীপিকা।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি