
দীর্ঘদিন যাবৎ ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসকে একসাথে দেখা যায় না। তাদের দুজনের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বেশ ভালোই জল ঘোলা হয়েছে। আর তা নিয়ে গণমাধ্যমেও অনেক লেখা-লেখি হয়েছে। তবে এবার সকল বাধা পার করে আবারও তারা একত্রিত হতে যাচ্ছেন।
শাকিব খান ও অপু বিশ্বাস আবারও একত্রিত হচ্ছেন। তবে সেটা বড় পর্দায়। আগামী ঈদে আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি কমেডি ধাঁচের। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক মোজাম্মেল হোসেন। ছবিটি গত দুই বছরে বিভিন্ন কারণে মুক্তি না পেলেও এবার আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে।
প্রযোজক মোজাম্মেল জানিয়েছেন, ‘ছবির কাজ শেষ করে আমরা এখন ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করছি। আগামী ঈদেই ছবি মুক্তি দেবো। সকল কাজই প্রায় শেষ। এখন কেবলই মুক্তির অপক্ষো। এছাড়াও তিনি বলেন, শাকিব-অপু এমনিতেই অনেক জনপ্রিয় জুটি। আগামী ঈদে শাকিব খানের কোনো ছবি নেই। শুনেছি ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে। জেনেছি যৌথ প্রযোজনার নতুন নীতিমালার কারণে ছবিটি মুক্তি পাবে না। এটা যদি সত্য হয় তাহলে ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি দিব। এতে করে গত দুই বছর বসিয়ে রাখার ক্ষতিটা অন্তত পুষিয়ে নিতে পারব।’
শাকিব-অপু ছাড়াও ‘পাংকু জামাই’ ছবিতে পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ অভিনয় করেছেন।

























































