রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের প্রথম ছবি দিলেন দীপিকা–রণবীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:বিয়ের সাজে কেমন লাগছিল দীপিকা-রণবীরকে? কেমন সেজেছিলেন তারা? বলিউড তারকা জুটির এ সাজ দেখার জন্য অধীর অপেক্ষার অবসান হল শেষ পর্যন্ত।

প্রকাশ্যে এল নবদম্পতির বিয়ের ছবি। ইতালির লেক কোমোতে দু’দিন ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। এর আগে নিরাপত্তার ফাঁক গলে কিছু ছবি ফাঁস হলেও এই প্রথম দীপিকা-রণবীর নিজেরা ছবি শেয়ার করেছেন।

বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ বর–বউ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চকচকে বিয়ের ছবি। বুধবার কোঙ্কনি মতে বিয়ে করেন দীপিকা-রণবীর। বৃহস্পতিবার সিন্ধ মতে বিয়ে করেন তারা। কন্নড় মতে বিয়ের স্থিরচিত্র পোস্ট করেছেন দীপিকা। আর রণবীর পোস্ট করেছেন সিন্ধ বিয়ের জমকালো ছবি।

দুইদিনের মধ্যে একদিন দু’জনেই লাল পোশাকে সেজেছিলেন। অন্যদিন, দীপিকার পরনে ছিল সোনালি ঘাগরা। রণবীর পরেছিলেন শেরওয়ানি। রূপালি পর্দায় দুইজনকে দেখতে যেমন ঝকমকে লাগে, ছবিতেও তাদেরকে দেখতে লেগেছে সেরকমই।

বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানায় বলিউডের অন্যান্য তারকারা। নিজেদের বিয়ের অনুষ্ঠানের দীপিকা-রণবীর বীমা করিয়েছেন বলেও শোনা গেছে। যা একেবারেই অভিনব।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ইতালিতে যান ৪০ জন বিশিষ্ট অতিথি। সঙ্গীতানুষ্ঠানে গেয়েছেন বিখ্যাত হর্ষদীপ কাউর। সি–প্লেনে সওয়ার হয়ে বর রণবীর হাজির হন বিয়ের আসরে। গায়ে ছিল সব্যসাচী মুখার্জির ডিজাইন করা জমকালো কাজের কাঞ্জিভরম শেরওয়ানি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি