শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিনেতা অলোকনাথের বিরুদ্ধে মুম্বাই পুলিশের ধর্ষণ মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃমি টু আন্দোলনের জেরে বলিউড অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে এবার আর মৌখিক অভিযোগ নয়, দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ। মামলা করেছে মুম্বাই পুলিশ।

বুধবার চিত্রনাট্য লেখিকা বিনতা নন্দার অভিযোগের ভিত্তিতে অলোক নাথের বিরুদ্ধে এ মামলা দায়ের হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “অশিওয়ারা পুলিশ থানায় অলোক নাথের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়েছে মঙ্গলবার রাতেই।”

ভারতীয় পেনাল কোড সেকশন ৩৭৬ (ধর্ষণ) ধারায় অলোকের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার পরমজিত সিং।

গত মাসে বিনতা নন্দা এক সাক্ষাৎকারে ১৯ বছর আগে অলোক নাথের কাছে যৌন হেনস্থার শিকার হওয়ার কথা বলেন। এরপর বহু নারীই এগিয়ে এসে অলোক নাথের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন। এর জেরে সিনেমা ও টিভি অভিনেতাদের সংগঠন ও পরিচালকদের সংগঠন অলোক নাথকে শো-কজ করে এবং অভিনেতাদের সংগঠন থেকে তাকে বেরও করে দেওয়া হয়।

তবে অলোকনাথ সবসময়ই ধর্ষণের ঘটনা অস্বীকার করে এসেছেন। এমনকি তার বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পরিচালকদের সংগঠনের নোটিশ তিনি অগ্রাহ্য করেছেন। নারী প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলাও করেন তিনি।

বিভিন্ন সময় পরিবারের রক্ষণশীল-সংস্কারি মুখ্য অভিভাবকের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে অলোক নাথকে। বিনতার অভিযোগের ব্যাপারে কি বলার আছে জানতে চাওয়া হলে এ নিয়ে হ্যাঁ বা না কোনোটাই বলেনি অলোক নাথ। বলেন, এটি ঘটেছে নিশ্চয়ই তবে হয়ত অন্য কেউ করেছে। নারীদের কথাই শোনা হচ্ছে। কারণ সামাজিকভাবে তাদের দুর্বল মনে করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি