ডেস্ক রিপোর্টঃ পবিত্র ওমরাহ করতে সৌদি আরবের মক্কার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। সঙ্গে রয়েছেন তাঁর মা ও ছোট ভাই।
ঢাকা ছাড়ার আগে আজ এয়ারপোর্ট থেকে সুজানা জাফর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘প্রথমবারের মতো আম্মা ও ভাইয়ের সঙ্গে ওমরাহ করতে যাচ্ছি (আলহামদুলিল্লাহ)। মহান আল্লাহ ওমরাহ সহজভাবে পালন করার তৌফিক দান করুক (আমিন)। সবাই দোয়া করবেন।’
মিডিয়ায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন সুজানা জাফর। স্থিরচিত্র ও বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়ে জনপ্রিয়তা পান তিনি। এ ছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেন সুজানা। একক নাটক ছাড়া ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। সর্বশেষ বালামের গাওয়া একটি গানের মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘হঠাৎ’। চলতি মাসে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।


























































