বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আত্মহত্যা নয়, মেরিলিন মনরো’কে হত্যা করা হয়েছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র তারকা মেরিলিন মনরোকে হত্যার পর তার লাশ শয়নকক্ষে এমনভাবে অগোছাল করে রাখা হয়েছিল যাতে তা আত্মহত্যা বলে মনে হয়। সেক্স সিম্বল হিসেবে পরিচিত এই তারকা অভিনিত চলচ্চিত্র বেশ ব্যবসা সফলও ছিল। ‘জেন্টেলমেন প্রিফার ব্লন্ডেস’ ও ‘ হাও টু ম্যারি এ মিলিওনারি’ ছিল তার সাড়াজাগানো অভিনিত চলচ্চিত্র। কিন্তু তার বিপর্যকর সামাজিক জীবন, নির্যাতনের বিরুদ্ধে নিরন্তর লড়ে যাওয়ার এক পর্যায়ে অবসাদ ও হতাশ হয়ে পড়ার খবরও প্রায়শঃ সংবাদ শিরোনাম হয়ে উঠত। ১৯৬২ সালে ৩৬ বছর বয়সে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মেরিলিন আত্মহত্যা করেন।

অবশ্য মৃত্যুর পর এমন অভিযোগও ওঠে যে হলিউডের এলিটরাই তাকে হত্যা করেছে। মার্ক শ’ যিনি প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যু নিয়ে দুটি বই লিখেছেন তিনিও মনে করেন মেরিলিনকে হত্যাই করা হয়েছিল। এমনকি মেরিলিনের মৃত্যুর জন্যে প্রেসিডেন্ট কেনেডিকেও দায়ী করছেন। মার্ক শ এর আগে রিপোর্টার ডরোথি কিলগ্যালেন’এর মৃত্যু নিয়ে অনুসন্ধান করেছিলেন। যিনি জানতেন কিভাবে বা কারা মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছেন। ডেইলি স্টার অনলাইনকে তিনি বলছেন, শয়নকক্ষে ডরোথির মৃত্যুর সঙ্গে মেরিলিনের মৃত্যুর দৃশ্যপট হুবহু মিলে গেছে। তাদের দুজনের সেবা করার লোক ছিল, সাহায্যকারী প্রতিবেশি ছিল একাধিক চিকিৎসকও ছিল। কিন্তু কেউ তাদের মৃত্যুর আগে কোনো বৈসাদৃশ্য দেখতে পাননি।

তাছাড়া মৃত্যুর আগে গুজব ছড়িয়েছিল প্রেসিডেন্ট কেনেডি ও তার ভাই ববির সঙ্গে মেরিলিনের সম্পর্ক ছিল। এর আগে ২০০৭ সালে আংশিকভাবে সংশোধিত এফবিআই রিপোর্টে বলা হয়েছিল প্রেসিডেন্ট কেনেডি জানতেন যে মেরিলিনকে যথেষ্ট মাদক সরবরাহ করা হচ্ছে যাতে তা তার মৃত্যু নিশ্চিত করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি