রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আইয়ুব বাচ্চু স্মরণে গাইলেন আসিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ উপমহাদেশের কিংবদন্তি প্রয়াত জনপ্রিয় ব্যান্ড সংগীতের অন্যতম অগ্রপথিক, জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু। কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী।

প্রয়াত এ শিল্পীকে শ্রদ্ধা ও স্মরণ করে একটি গান তৈরি হয়েছে। গানের শিরোনাম ‘এ ট্রিবিউট টু দ্য গ্রেট লিজেন্ড আইয়ুব বাচ্চু’। গানটিতে কন্ঠ দিয়েছেনে আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।

‘এমন তো কথা ছিল না/ তুমি চলে যাবে এভাবে/ ছিঁড়ে ফেলে সব মায়ার বাঁধন’ এমন কথার গানটি লিখেছেন তরুন মুন্সী। সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এ প্রসঙ্গে আসিফ আকবর আমাদের সময় ডট কমকে বলেন, ‘বাচ্চু ভাই একজন কিংবদন্তি ছিলেন, আছেন এবং থাকবেন। আমি তার সম্মানে গানটি গেয়েছি। একজন শিল্পী যিনি নিজের রেখে যাওয়া সৃষ্টিকর্মের মধ্যে সবসময় বেঁচে থাকবেন। এই গানের কথায় বাচ্চু ভাই ও এলআরবির গাওয়া বেশকিছু জনপ্রিয় গানের শিরোনাম ব্যবহার করা হয়েছে।

যে গানগুলোর শিরোনাম ব্যবহার করা হয়েছে তা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে। আসলে এটা খুব আবেগের, ভালোবাসার গান। ধন্যবাদ ধ্রুব দাকে এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার জন্য।

আগামীকাল মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। পাশাপাশি শ্রোতারা গানটি শুনতে পাবেন ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি