বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » বার্লিন চলচ্চিত্র উৎসবে স্থান পেল আলিয়া-রণবীরের ‘গুল্লি বয়’


বার্লিন চলচ্চিত্র উৎসবে স্থান পেল আলিয়া-রণবীরের ‘গুল্লি বয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ বিয়ে করতে না তরতেই একের পর এক খুশির জোয়ারে ভাসছেন বলিউড তারকা রণবীর সিং। ২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘সিম্বা’। ছবিটির ট্রেলার এরই মধ্যে সাড়া ফেলেছে। এর চেয়েও বড় খুশি এনে দিয়েছে তার আরেকটি ছবি ‘গুল্লি বয়’।

বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এ সিনেমাটি। ভারতে মুক্তির আগেই ‘গুল্লি বয়’ জায়গা করে নিয়েছে ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’।

ফিল্ম ফেস্টের অফিসিয়াল পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ৬৯তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে জোয়া আখতারের আগামী চলচ্চিত্র গুল্লি বয়। এ খবর পেয়ে আনন্দে আত্মহারা আলিয়া ভাট ও রণবীর সিং দুইজনেই।

সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপনা, ঝকঝকে স্ক্রিন প্লের নতুন চমক নিয়ে মুক্তির অপেক্ষায় আছে ছবিটি। বার্লিন চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ারে স্থান পেয়েছে মোট ৬টি ছবি। এর মধ্যে প্রথম সারিতেই রয়েছে ‘গুল্লি বয়’।

বার্লিনের স্পেশালের অংশ হিসাবে ‘গুল্লি বয়’কে জার্মান চলচ্চিত্র ব্রেখট এবং ওয়াটারগেট নামক ডকুমেন্টারির সঙ্গেই নির্বাচন করা হয়েছে। ছবিটিতে আলিয়ার শিক্ষকের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং-কে। গল্পটি একটি রকস্টারের জীবন নিয়ে। ভারতীয় জধঢ়ঢ়বৎ-দের জীবন ও তাদের উত্থান-পতনই ছবিটির মূল বিষয়।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ‘গুল্লি বয়’। তার আগে ৭ ফেব্রুয়ারি বার্লিন চলচ্চিত্র উৎসবের পর্দায় আসবে ছবিটি। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি