বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুপ্রস্তাবে সাড়া না দিয়ে কাজ হারিয়েছিলেন অদিতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ  মিটু-র সমর্থনে এবার মুখ খুলেছেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা অদিতি রাও হায়দারি। কাজ চাইতে গিয়ে একটি কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় আটমাস কোনো কাজ পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

রক্ষণশীল পরিবারের মেয়ে অদিতি রাও। হিন্দি ও তামিল ছবিতে অভিনয় ও গান করেন তিনি। মানুষের জীবনে এমন ঘটনাও ঘটতে পারে বলে বিশ্বাসই করতে পারেননি তিনি। কিন্তু নিজের পালা আসার পর লজ্জায়, দুঃখে কেঁদেছিলেন তিনি।

ভারতের একটি সংবাদ মাধ্যমে অদিতি সম্প্রতি জানিয়েছেন তার সেই অভিজ্ঞতার কথা। বলেছেন, তার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল ক্যারিয়ারের শুরুর দিকে। একটি ছবিতে কাজ চাইতে গেলে অদিতিকে ওই কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব না মানলে তাকে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

কিন্তু অদিতি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ফলে প্রজেক্টটি হাতছাড়া হয় তার। প্রায় আট মাস তিনি কাজ পাননি। এরপরও কাজ জোগাড় করতে বেগ পেতে হয়েছিল তাকে।

অদিতি জানিয়েছেন, নিজে ভেতর থেকে তৈরি থাকলে তবেই যৌন হয়রানির এ বিষয়গুলো নিয়ে মুখ খোলা উচিত। কিন্তু মুখ অবশ্যই খুলতে হবে। না হলে সবাই ধরে নেবে মৌনতা সম্মতির লক্ষ্ণণ। তখন ব্যবহার হবে আরও খারাপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি