রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্লাউজ নিয়ে কথা বলায় বিপাকে অঞ্জনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ দেশে দুই যুগ আগে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করতে গিয়ে দেখতাম তারা ব্লাউজ পড়তো না। কাপড় পড়েই থাকত নারীরা। তাদের শাড়ি পেঁচানো থাকতো। তখন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্লাউজ পরো না কেন? তখন তারা আমাকে বলেছিলো আফা আমাদের শাড়িটাই জুটে অনেক কষ্টে ব্লাউজ পরমু কি দিয়া? এভাবে আমগো চইলে যায়। এটাই ছিলো আজ থেকে ৩০ বছর আগে গ্রামের দৃশ্য। আমাদের সময় ডট কমকে কথাগুলো বলছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সক্ষমতার প্রসঙ্গে ব্লাউস নিয়ে মন্তব্য করেন। যা সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আকারে ভাইরাল হয়ে যায়। রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি।

এ বিষয়ে অঞ্জনা বলেন, ‘আমার ভিডিওটির একটি অংশ কেটে ট্রল করা হচ্ছে। আমি কী বলতে চেয়েছি তা বুঝতে সক্ষম হয়নি অনেকেই। হয়তো আমারই ভুল যে আমি সংক্ষেপে কথা শেষ করতে চেয়েছি। বর্তমান সময়ে পোশাকের সহজলভ্যতা নিয়ে কথা বলতে চেয়েছি। যারা ট্রল করছে তারা আজ থেকে ৩০-৩৫ বছর আগের দেশের প্রত্যন্ত অঞ্চলের চেহারা দেখেনি।’

চিত্রনায়িকা অঞ্জনা আক্ষেপ করে বলেন, ‘আমি টকশোতে ইতিবাচক অনেক কথা বলেছি। সেগুলো ভাইরাল হয়নি। তারপরেও যদি আমার মন্তব্যে কেউ আহত হোন বা কাউকে আঘাত করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। ব্লাউজ নিয়ে কথা বলায় কী আমাকে ট্রোলের শিকার হতে হলো? কিন্তু আমি বলবো আমার কথার মর্মার্থ বোঝার চেষ্টা করবেন। কারণ আমি ভুল কিছু বলিনি।’

অঞ্জনা দু’বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য। অঞ্জনা ১৯৭৬ সালে শামসুদ্দীন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে আসেন। তিনি প্রায় ১০০টির মতো ছবিতে অভিনয় করেছেন।

দেশে দুই যুগ আগে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করতে গিয়ে দেখতাম তারা ব্লাউজ পড়তো না। কাপড় পড়েই থাকত নারীরা। তাদের শাড়ি পেঁচানো থাকতো। তখন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্লাউজ পরো না কেন?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি