ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা। তারা আওয়ামী লীগের বিগত দশ বছরের সরকারের নানা উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে এনে আবারও নৌকাকে বিজয়ী করতে ভোট দিতে অনুরোধ করছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা। তারা আওয়ামী লীগের বিগত দশ বছরের সরকারের নানা উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে এনে আবারও নৌকাকে বিজয়ী করতে ভোট দিতে অনুরোধ করছেন। তারকারা গত এক সপ্তাহে কয়েকটি জেলায় নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করছেন।
বঙ্গবন্ধ পরিবারের নৌকার প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাদের নির্বাচনী প্রচারণা করতে গতকাল খুলনা গিয়েছেন ডিপজল, আচল, আফজাল শরীফসহ আরও অনেকে।
বুধবার ময়মনসিংহে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন বেশকয়েকজন তারকা। এ তারকাদের মধ্যে আছেন, শাকিল খান, সাইমন, তারিন, অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আহমেদ রুবেল, মাজনুন মিজান, আসিফ প্রমুখ।
গত এক সপ্তাহে চিত্র নায়ক ফেরদৌস, পূর্ণিমা, রিয়াজ, শাকিল খান, মাহফুজ, জয়, সাইমন, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তারিনসহ এক ঝাঁক তারকা ফেণী, কুমিল্লা, চট্টগ্রামে বেশকয়েকটি সমাবেশে বক্তব্য রাখেন। এ তারকাদের দেখতে সমাবেশগুলোতে বিপুল মানুষের ঢল নামে।
ফেরদৌস আমাদের সময় ডট কমকে বলেন, ‘রুপালি পর্দার তারকাদেরও দেশ ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। দেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় দেশের এ উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাকতে তারকারা নৌকার পক্ষে মাঠে নেমেছেন। আমরা চাই শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্নের কথা বলেছেন তা বাস্তবায়ন করুন।’


























































