সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জিরো’ ছবির জন্য আনুশকার প্রশংসা করে ট্রোলড বিরাট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ সদ্য মুক্তি পেয়েছে বছরের বহুল আলোচিত বলিউড সিনেমা ‘জিরো’। এতে কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা। এর মধ্যে স্ত্রী আনুশকার অভিনয়ের প্রশংসা করে ট্রোলড হয়েছেন বিরাট কোহলি।

সদ্য মুক্তি পেয়েছে বছরের বহুল আলোচিত বলিউড সিনেমা ‘জিরো’। এতে কিং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা। এর মধ্যে স্ত্রী আনুশকার অভিনয়ের প্রশংসা করে ট্রোলড হয়েছেন বিরাট কোহলি।

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবি বক্সঅফিসে হিট হয়নি। মন জয় করতে পারেনি দর্শকদের। ছবির সমালোচনায় চলচ্চিত্র সমালোচকরা যখন মুখর ঠিক সেই পরিস্থিতিতেই ভারতের ক্রিকেট দলের অধিনায়ক কোহলির ওই প্রসংশা তাকে বিপাকে ফেলেছে।

জিরো সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর৷ একদিন পরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে মুক্তি পায় ছবিটি৷ মেলবোর্নের প্রথম প্রদর্শনীতেই সিনেমা হলে কোহলি উপস্থিত ছিলেন। মেলবোর্ন সেন্ট্রাল মলের রূপালি পর্দায় জিরো দেখেন তিনি। সিনেমা দেখে ফেরার সময়ই কোহলি ধরা পড়েছিলেন ভক্তদের ক্যামেরায়। এরপরই এক টুইট বার্তায় ছবিতে স্ত্রী আনুশকার অভিনয়ের প্রশংসা করেন তিনি।

‘জিরো’তে আনুশকা এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে তাকে সেরিব্রাল পালসিতে আক্রান্ত দেখানো হয়েছে। বিরাট টুইটে লেখেন, ‘“২১ ডিসেম্বর জিরো দেখলাম। দারুণ ভাল লাগল। ছবিতে প্রত্যেকের অভিনয়ই অনবদ্য। আনুশকার অভিনয় দেখে আমি মুগ্ধ। কারণ, ওর চরিত্রটা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। আনুশকা দারুণ অভিনয় করেছে।”

এ টুইটের পরই স্যোশাল মিডিয়ায় কোহলিকে ধুয়ে দিয়েছেন সমালোচকরা।

একজন টুইটার ব্যবহারকারী লিখেন, “ভাগ্যিস তিনি ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নিয়েছেন, কারণ, তিনি ছবির সমালোচক হিসাবে অত্যন্ত বাজে।” আবার কেউ লিখেছেন,“এটা হল অতি ভক্তির লক্ষণ।” এরকমই বেশ কিছু মন্তব্য এসেছে বিরাটের টুইটের প্রতিক্রিয়ায়।

এবারই অবশ্য প্রথম নয়। এর আগে আনুশকার অভিনীত ‘সুই ধাগা’ ও ‘পরী’ নিয়ে ভুয়সী প্রশংসা করায় সমালোচনার শিকার হয়েছিলেন কোহলি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি