ডেক্স রিপোর্টঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব-অপু। তারা শুটিং করছেন এফডিসিতে। তবে দুজনে জুটি হয়ে নয়, দুজন শুটিং করছেন দুই সেটে।
এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে শাকিব খান শুটিং করছেন ‘একটি প্রেম দরকার’ ছবির। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন। এক নম্বর শুটিং ফ্লোরে অপু বিশ্বাস শুটিং করছেন ‘সুন্দরী নারিকেল তেল’-এর একটি বিজ্ঞাপনের। এটি পরিচালনা করছেন আকাশ আমিন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব-অপু। তারা শুটিং করছেন এফডিসিতে। তবে দুজনে জুটি হয়ে নয়, দুজন শুটিং করছেন দুই সেটে।
এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে শাকিব খান শুটিং করছেন ‘একটি প্রেম দরকার’ ছবির। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন। এক নম্বর শুটিং ফ্লোরে অপু বিশ্বাস শুটিং করছেন ‘সুন্দরী নারিকেল তেল’-এর একটি বিজ্ঞাপনের। এটি পরিচালনা করছেন আকাশ আমিন।
এ জুটি একসাথে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। বেশিরভাগ সিনেমায় ব্যবসাসফল হয়েছে। চলচ্চিত্র প্রযোজক-পরিচালকের কাছে আস্থার নাম ছিলো শাকিব-অপু। কিন্তু ব্যক্তিগত কারণে তাদের একসাথে ছবিতে দেখা যাচ্ছে না। এমনকি তারা আর কোনও কাজ করবেন না বলে জানিয়েছেন। গত ঈদে শাকিব-অপু ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি মুক্তি পায়।
এ ছবির পর থেকে তাদের আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি এমনকি নতুন কোনও ছবিতে তারা চুক্তিবদ্ধ হয়নি।
শাকিব খান বর্তমানে শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘একটি প্রেম দরকার’ ও শামীম আহমেদ রনী পরিচালিত ‘শাহেন শাহ’ সিনেমার শুটিং নিয়ে ব্যাস্ত আছেন। শাকিব অভিনীত সিনেমা ‘নোলক’ মুুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া শাকিব খানের নতুন সিনেমা ‘বীর’ এর পরিচালক কাজী হায়াৎ অসুস্থ থাকায় এখন পর্যন্ত ছবিটির কাজ শুরু হয়নি।
অন্যদিকে অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর ম-ল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।


























































