শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এই বলি অভিনেত্রীর সঙ্গে কী সম্পর্ক সালমানের?


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ ৫৩ বছর পার করেছেন বলিউডের এলিজেবল ব্যাচেলর সালমান খান।

তাকে বলি ভাইজান বলা হলেও অনেক তারকা অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের মুখরোচক গল্প সবার মুখেমুখে।

কিন্তু একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ালেও এখনবধি কারও সঙ্গে ঘর বাঁধতে পারেননি সালমান।

এভাবেই বলিউডে পার করেদিলের কয়েকটি স্বর্ণযুগ।

ভারতীয় মিডিয়ার খবর, সালমানের প্রথম প্রেমিকার মেয়েও এখন সাড়া জাগানো অভিনেত্রী। যাকে বলিউডের এ সময়ের সেরা সুন্দরী অভিনেত্রী বলা হচ্ছে। তার নাম শায়েষা সায়গাল।

এই লাস্যময়ীকেই বলিউডে অভিষেক করাতে চাচ্ছিলেন সালমান। কিন্তু কেন?

বলি মহলে গুঞ্জন শায়েষা সায়গালের সঙ্গে সালমান খানের রয়েছে এক আত্মিক সম্পর্ক।

জানা গেছে শায়েষার মা শাহিন বানু ছিলেন সালমানের জীবনের প্রথম প্রেমিকা। তবে সে প্রেম আর গভীরতর হতে পারেনি।

১৯ বছর বয়সেই শাহিনের সঙ্গে ভেঙে যায় সালমানের সম্পর্ক ।

শাহিনের বিয়ে হয় সেসময়ের অভিনেতা সুমিতের সঙ্গে। আর সেই সুমিত ও সালমানের সাবেক প্রেমিকার শাহিনেরই মেয়ে শায়েষা।

কথায় বলে প্রথম প্রেম, কখনও যায়না ভোলা। তাই হয়ত ঐশ্বরিয়া, সঙ্গীতা, ক্যাটরিনাদের ভীরেও শাহিনের কথা মনে পড়ে যায় সালমানের।

আর সে কারণেই হয়ত শায়েষার ওপর আলাদা টান অনুভব করেন সালমান।

বলিউড সূত্রের খবর, শায়েষার স্নেহ, যতেœ কোনো ত্রুটি রাখেন না সালমান।

সালমানের এক ঘনিষ্ঠসূত্রে চাউর হয়েছে, শায়েষাকে দেখলেই অল্পবয়সের শাহিনের কথাই মনে পড়ে যায় তার।

সালমানের স্নেহভাজন এই সুন্দরীকে খুব শিগগিরই আরও এক বলিউড ছবিতে দেখা যেতে পারে বলে জানা গেছে।

অখিল নামে একটি তামিল ছবিতে অভিনয় দিয়ে রূপালী পর্দায় ডেবিউ হয় শায়েষার। প্রথম ছবিতেই বাজিমাত করেন শায়েষা।

এরপরই অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবিতে কাজ করার সুযোগ পান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি