পূর্বাশা ডেস্ক:
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার জেরে ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতিতে সদ্য পাকিস্তানে গান গেয়ে নিষিদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সি। এখন মিকার সঙ্গে যে শিল্পী কাজ করবেন তাকেও নিষিদ্ধ করা বলে জানালো ‘ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশ’ (এফডব্লিউআইসিই)। এমনকি ছাড় দেওয়া হবে না বলিউড সুপারস্টার সলমান খানের মতো বড় তারকাকেও।
সম্প্রতি পাকিস্তানে করাচির একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন গায়ক মিকা সিং। এরপরই তিনি নিষিদ্ধ হন ভারতে। এবার যুক্তরাষ্ট্রের ছয়টি শহরে শিগগিরই একসঙ্গে পারফর্ম করার কথা রয়েছে সালমান খান ও মিকা সিং এর। কিন্তু মিকার সঙ্গে কাজ করলে সলমানকেও নিষিদ্ধ করা হবে বলে জানালো দিল্লী ফিল্মি সংস্থা।
এফডব্লিউআইসিই-র সাধারণ সম্পাদক অশোক দুবে জানিয়েছেন, ‘আমরা কাউকে নিষিদ্ধ করেছি মানে অভিনেতা, পরিচালক এমন স্পট বয় সমেত কোনো টেকনিশিয়ানই সে শিল্পীর সঙ্গে কাজ করতে পারবেন না। মিকার সঙ্গে কাজ করলে সেই শিল্পীকেও নিষিদ্ধ করা হবে। অন্যদেশে মিকারগান গাওয়া বন্ধ করতে না পারলে এদেশের কেউ মিকার সঙ্গে কাজ করতে পারবে না বলে জানান দুবে।


























































