মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথমবারের মতো মেয়ের ছবি শেয়ার করলেন কপিল শর্মা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ভারতের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা কপিল শর্মা গত বছরের ১০ ডিসেম্বর বাবা হয়েছেন। এর পর থেকেই নিকটজন ও ভক্তদের কাছ থেকে অভিনন্দনবার্তা পেয়ে আসছিলেন তিনি। সেইসঙ্গে কপিলের নবজাতক সন্তানকে দেখার আগ্রহের কথাও জানাচ্ছিলেন সবাই। এবার প্রথমবারের মতো মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কপিল।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, মেয়েকে সময় দিচ্ছেন কপিল। তবে এত দিন মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তিনি। যদিও কপিলের বেশ কয়েকটি ফ্যান পেজে তাঁর মেয়ের ছবি দেখা গেছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কপিল। মেয়েকে কোলে নিয়ে তোলা ছবিতে কপিলকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। এ সময় তাঁর পাশে স্ত্রী গিন্নিকেও হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টে মেয়ের নাম ‘আনায়রা শর্মা’ বলেও জানিয়ে দেন কপিল।

গতকাল বুধবার পোস্টটি করার পর মাত্র একদিনের মাথায় এতে লাইক পড়েছে ২১ লাখেরও বেশি। বোঝাই যাচ্ছে, কপিলের মেয়ের ছবি অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে।

কপিল ও গিন্নি কলেজজীবন থেকেই পরস্পরের পরিচিত। ভারতের জলান্ধারে হিন্দুরীতিতে ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি