ডেস্ক রিপোর্টঃ
মুম্বইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।
জানা যায়, মুম্বই-পুনে হাইওয়েতে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক খুব জোরে ছুটে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়।
তার স্বামী গীতিকার জাভেদ আখতার চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গড়ের পুলিশ। তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও।
পুলিশ জানিয়েছে, শাবানাকে নবী মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।


























































