রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দ্বিতীয় সংসারও টিকল না মুনমুনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২০

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা মুনমুনের ১০ বছরের সংসার ভেঙে গেছে। দ্বিতীয় স্বামী মীর মোশাররফ রোবেনকে তালাক দিয়েছেন সমালোচিত এ নায়িকা। মুনমুন জানান, গত ২ আগস্ট তিনি তার স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক সম্পন্ন ছিন্ন করেন।

জানা যায়, মুনমুনের সাবেক স্বামী রোবেন টুকটাক মডেলিং করেন। পাশাপাশি মুনমুনের সঙ্গে স্টেজ শো-তে পারফর্ম করতেন।

সেই সুবাদে মুনমুনের সঙ্গে রোবেনের সখ্যতা গড়ে ওঠে। তারপর দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বনিবনা না হওয়ার ডিভোর্সের পথ বেছে নেন মুনমুন। এ নায়িকা অভিযোগ করেন, স্বামী রোবেন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

১০ বছরের দাম্পত্য জীবনের মধ্যে ৪ বছর আলদা থেকেছেন মুনমুন। তিনি বলেন, ১০ বছরের মধ্যে চার বছর সেপারেশনে ছিলাম। একটা সময় সে আমি দু’জনে মিস করে আবার ফিরে আসি। কিছুদিন পর সেই আগের মতো আচারণ করতে থাকে।

মুনমুন বলেন, সে আমার কাছ থেকে টাকা পয়সা নিতো। তাকে আমি অনেক অর্থকড়ি দিয়েছি। তারপরও মারধর করতো। কোনো কাজ করত না। নিজের ভালোটা বুঝতে চাইতো। অথচ আমাদের এক সন্তান, তাকে নিয়ে কোনো মনোযোগ ছিল না।

মুনমুন আরও বলেন, সব মিলিয়ে দেখলাম রোবেনের সঙ্গে আর একসঙ্গে থাকা সম্ভব না। শারীরিক নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছিল। যার কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নেই এবং গত কোরবানি ঈদের একদিন পর সেটা কার্যকর হয়।

এর আগে ২০০৩ সালে সিলেটের একজন ব্যবসায়ীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হলে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। ২০০৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১০ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারও টিকলো না মুনমুনের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি