রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বিগ বস-১৪’র ঘরে লড়াই করবেন যারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২০

বিনোদন ডেস্ক:

ভারতের অসংখ্য রিয়েলিটি শোর মধ্যে যেটির নাম বারবার উচ্চারিত হয়, তা ‘বিগ বস’। এর পেছনে অবশ্য নানা বিতর্কিত কারণও রয়েছে। এখনও পর্যন্ত এর ১৩টি মৌসুম প্রচারিত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) এর ১৪তম মৌসুমের উদ্বোধন করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। যেখানে বলিউডের এই সুপারস্টারের সঙ্গে আরও দেখা গেছে সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী হিনা খান, গওহর খান, বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে।

‘বিগ বস-১৪’র ঘরে এবার কারা কারা লড়াই করবেন সেই নামগুলোও প্রকাশ করেছেন সালমান খান। যেখানে রয়েছেন- সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানু, টেলিভিশন তারকা জেসমিন ভাসিন, রুবিনা দিলাইক, রাধে মা, নিশান্ত সিং মালখানি, ইজাজ খান, পবিত্র পুণিয়া, নিকি তাম্বোলি ও রাহুল বৈদ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি