ডেস্ক রিপোর্টঃ
বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ তাঁর নতুন দুই সিনেমা ‘বাঘি ৪’ ও ‘হিরোপান্তি ২’-এর শুটিং করবেন ২৫টি দেশে। সিনেমা দুটির প্রযোজক সাজিদ নাদিদওয়ালা গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছিলেন।
এবার জানা গেল, ‘হিরোপান্তি ২’ সিনেমার শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরে। আর এই অ্যাকশন সিনেমায় টাইগারের নায়িকা হচ্ছেন তারা সুতারিয়া। সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বছরের ডিসেম্বরে।
মুম্বাই মিরবের খবর, ‘হিরোপান্তি ২’ সিনেমার নায়িকা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী তারা সুতারিয়া। আর এ সিনেমার মাধ্যমে তারা দ্বিতীয়বার টাইগারের নায়িকা হতে যাচ্ছেন। এর আগে তাঁদের দেখা গিয়েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমায়। জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক আহমেদ খান ‘হিরোপান্তি ২’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত রোমাঞ্চধর্মী অ্যাকশন ‘হিরোপান্তি’ সিনেমা দিয়ে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন টাইগার শ্রফ। ২০১৬ সালে ‘বাঘি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা।


























































