রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » উর্বশীকে হিরা ও সোনা দিয়ে তৈরি তার গোটা পোশাক মুড়ে দিলেন আরব শেখেরা


উর্বশীকে হিরা ও সোনা দিয়ে তৈরি তার গোটা পোশাক মুড়ে দিলেন আরব শেখেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০২০

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় মডেল উর্বশী রাউতেলা। তিনি বেশকিছু আইটেম সং করেছেন। আবার অভিনয়ও করেছেন। তবে অভিনয়ে এখনো তেমন কোনো সফলতা পাননি তিনি। তবে উর্বশী বিখ্যাত তার স্টাইল ও ফ্যাশনের জন্য। মডেলিংই প্রধান ভালোবাসা তার।

কয়েক দিন আগেই তাকে দেখা গিয়েছিল আরবে উড়ে যেতে। সেখান থেকে শেখেদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। এক শেখ আবার নিজের পোষা সিংহ ছানার নামও রেখেছেন উর্বশী।

সেই ছানাকে কোলে নিয়ে ভিডিও শেয়ার করেছিলেন উর্বশী। সবাই প্রশ্ন করেছিলেন সেখানে কেন গিয়েছেন তিনি? শেখেদের সঙ্গেই কি তবে ঘর বাঁধবেন! এমন প্রশ্নও উঠেছে। তবে না এসব কিছুই না। উর্বশী গিয়েছিলেন আরব কাউন্সিলের ফ্যাশন শোতে। সেখানে রানি ক্লিওপেট্রা সেজেছিলেন তিনি।

হিরা ও সোনা দিয়ে তৈরি তার গোটা পোশাক। একেবারে সোনায় মুড়ে দেয়া হয়েছে তাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উর্বশী নিজেই। তিনি ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। সেখানেই ভিডিও পোস্ট করলেন উর্বশী। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেনরা অনেকে সমালোচনাও করেছেন উর্বশীর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি