বিনোদন ডেস্ক:
ফের বলিউডে নেমে এল শোকের ছায়া। আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা আসিফ বসরা। জানা গেছে, বৃহস্পরিবার (১২ নভেম্বর) হিমাচল প্রদেশের ধরমশালার কাছে একটি জায়গায় আত্মহত্যা করেছেন। এমনটাই জানিয়েছেন কাংরা জেরলার এসপি বিমুক্ত রঞ্জন। ঘটনাস্থলে হাজির হয়েছে বিপুল পুলিশবাহিনী।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা শেষ হতে না হতেই আবারও বলিউডে আত্মহত্যার খবর।
ভারতের ধরমশালায় একটি বহুতলে থাকতেন আসিফ বসরা। ওই বহুতলের একটি ঘর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। কাঙরার পুলিস বিমুক্ত রঞ্জন ভারতীয় গণমাধ্যমে জানান, ঘটনার পর ফরেনসিক টিম পৌঁছেছে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত।
জানা যাচ্ছে, ম্যাকলিওডগঞ্জের ওই বহুতলে গত ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে থাকতেন তার বিদেশি বান্ধবী। কেন আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সূত্র মারফত আরও গেছে, আসিফ বসরা বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের পোষ্য কুকুরকে নিয়ে বেরিয়েছিলেন। এরপর বাড়ি ফিরেই কুকুরের গলার দড়ি দিয়েই ঝুলে পড়েন।
যব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি পাতাললোক-এর মতো ওয়েব সিরিজেও দেখা যায় তাকে।


























































