শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সালমান খানের বাবার ছবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২১

বিনোদন ডেস্কঃ

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান খানের সিনেমা মানেই হিট। এবার তার বাবা সেলিম খানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বাবা দিবস উপলক্ষে সেলিম খানের ছবিটি ইনস্টাগ্রাম টাইমলাইনে পোস্ট করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

এরপরই শুরু হয়ে যায় ভার্চুয়ালবাসীর প্রশংসার বন্যা। ১ দিনেই ওই ছবিতে লাইক দিয়েছেন ২৫ লাখেরও বেশি মানুষ।

ভাইরাল ওই ছবির ক্যাপশনে লেখা হয়, হেপি ফাদারস ডে বাবা।

প্রসঙ্গত, সালমানের বাবা সেলিম খান বলিউডের ১ জন বিখ্যাত চিত্রনাট্যকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি