শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মন্দিরা বেদীর স্বামী পরিচালক রাজ কৌশল আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০২১

বিনোদন ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৯ বছর বয়সে আজ বুধবার ভোরে মারা গেছেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল।

বোম্বে টাইমস, বলিউড বাবল, বলিউড হাঙ্গামাসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, পরিচালক রাজ কৌশল ‘পেয়ার মে কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’-র পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরিচালক অনির, যিনি রাজের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন, তিনি টুইটারে এই দুঃসংবাদ দিয়েছেন।

টুইটে অনির লেখেন, ‘বড় তাড়াতাড়ি চলে গেলেন রাজ। শোক জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’ অনিরের স্মৃতিচারণ, তাঁর প্রথম সিনেমা ‘মাই ব্রাদার নিখিল’-এর প্রযোজক ছিলেন রাজ।

গত বছরের ২৮ জুলাই চার বছরের তারাকে মন্দিরা-রাজ দত্তক নেন। এর আগে তারকা দম্পতির কোলে আসে একমাত্র ছেলে বীর। জানা যায়, তাঁদের কোনও কন্যাসন্তান না থাকায় এই পদক্ষেপ নিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি