সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমিরকে বিয়ের প্রস্তাব রাখির!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২১

বিনোদন ডেস্ক:

সদ্য বিচ্ছেদ হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও কিরণ রাও দম্পতির।

তবে এই ডিভোর্সের কথা জানতেন না রাখি সাওয়ান্ত। যখন জানতে পারলেন অদ্ভুত আবদার করে বসলেন তিনি।

রাখির দাবি, তিনি এখনও কুমারী। অর্থাৎ তৃতীয় বিয়ের জন্য তার কথাও একবার ভেবে দেখতেই পারেন আমির খান।

গত শনিবার বিজ্ঞপ্তি দিয়ে ডিভোর্সের কথা ঘোষণা করেন আমির ও কিরণ। ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ছিল দু’জনের। আচমকা বিচ্ছেদের খবরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।

অনেকের মতে বয়সে অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েই বিয়ে ভেঙেছেন আমির।

এদিকে রাখি সাওয়ান্তের দাবি, ১৫ বছর আগে তিনি নাকি এক সাক্ষাৎকারের মাধ্যমে আমিরকে প্রথম স্ত্রী রিনা দত্তকে ছেড়ে কিরণকে বিয়ে করতে বারণ করেছিলেন। দ্বিতীয় বিয়ে না টেকাতেও হতাশা জাহির করেন রাখি। পরক্ষণেই আবার লজ্জা পেয়ে জানান, ‘আমি এখনও কুমারী’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি