শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ বছর প্রেম করে, পরিচালককেই বিয়ে করলেন নয়নতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২২

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণি চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্র নয়নতারার সাত বছরের প্রেমিক, পরিচালক বিগনেশ শিবন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গত বছর নয়নতারা ও বিগনেশ বাগদান সারেন। অনেক জল্পনার পর অবশেষে আজ গাঁটছড়া বাঁধলেন এ যুগল।

তামিলনাড়ুর মহাবলিপুরমের একটি রিসোর্টে প্রথা মেনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। সামাজিক পাতায় বিয়ের ছবি প্রকাশ করেছেন নয়নতারার স্বামী।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবন প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি