মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজ বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০২২

বিনোদন ডেস্ক:

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার চেন্নাইয়ের বাইরুগামবাকামের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বেশ কয়েক দিন ধরেই চেন্নাইয়ের সেই বাড়িতে একা থাকছিলেন দীপা। পুলিশ তার মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে। সেখানে নিজের মৃত্যুর কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী।

ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়সী এ অভিনেত্রীর মরদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, প্রেমঘটিত সমস্যার জেরেই আত্মহত্যা করেছেন দীপা। সুইসাইড নোটে প্রেমিকের নাম উল্লেখ না করলেও তাকে ভালোবাসার কথা লিখেছেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, পলিন জেসিকা নামে পরিচিত ছিলেন দীপা। দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এ অভিনেত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি