সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রকাশ্যে শাকিবের ২ ছেলে আব্রাম-শেহজাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে।

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, আড়াই বছর আগে ছেলের মা হন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান।

শাকিব খান ও বুবলী দুজনের কেউই বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু না বললে, তাদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে আজ শুক্রবার শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের সঙ্গে বাবা-মায়ের কয়েকটি স্থিরচিত্র পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলি। আজ শুক্রবার যেকোনো সময় শাকিব খান ও বুবলীর কাছ থেকে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাওয়া যেতে পারে।

অন্যদিকে শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি