শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার ঘড়ি দিয়ে স্কার্ট বানিয়ে ভাইরাল উরফিৎ জাভেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২২

বিনোদন ডেস্ক:

ইউনিক ফ্যাশন স্টাইলের কারণে বার বার খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এবার ঘড়ি দিয়ে স্কার্ট বানিয়ে ভাইরাল হয়েছেন ২৪ বছর বয়সী এ অভিনেত্রী ও মডেল।

আজ রবিবার সকাল সকালে ইনস্টাগ্রামে নতুন ভিডিও প্রকাশ করেছেন উরফি। এতে দেখা যায়, বেশ কিছু ঘড়ি দিয়ে ব্যতিক্রমী স্কার্ট পরেছেন প্রাক্তন ‘বিগ বস’-তারকা। ভিডিওটি পোস্ট করে উরফি লিখেছেন, ‌‘এখন যেন কয়টা বাজে’!

ভিডিওর সঙ্গে উরফি বহুল আলোচিত ‘মানিকে মাগে হিতে’ গানটি জুড়ে দিয়েছেন। এরইমধ্যে তার ভিডিওটিতে ১ লাখ ৮৫ হাজারের বেশি লাইক পড়েছে।

এর আগে বস্তা দিয়ে বানানো পোশাক পরে ভাইরাল হন উরফি। এছাড়া নানা সময় ব্যতিক্রমী সব সাজ পোশাক পরে ভাইরাল হন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি