সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন বুবলী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২২

বিনোদন ডেস্ক:

শাকিব-বুবলী ইস্যুতে দেশের সোশ্যাল মিডিয়া থেকে সিনেপাড়া সবই সরগরম। এ তারকা জুটি সত্যি বিয়ে করেছেন কিনা, বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক কেমন?

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের তারিখ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার বিকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন আলোচিত এ নায়িকা। এতে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন।

পোস্টে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন শবনম বুবলী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি