বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভকামনার হিড়িক লেগেছিল অন্তর্জালে। সেই শুভকামনা এখনও থামেনি। তাঁরা জানতে চান, ঠিক কবে নাগাদ মা হচ্ছেন তিনি?
নভেম্বরে মা হচ্ছেন আলিয়া ভাট। আর সেই তারিখটা ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। অর্থাৎ আর মাত্র এক মাসের মধ্যে মা হচ্ছেন আলিয়া।
আলিয়া ভাটের ডেলিভারির তারিখ তাঁর বোন শাহিন ভাটের জন্মদিনের সঙ্গে সম্পর্কযুক্ত। কেননা শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। ধারণা করা হচ্ছে, পরপর দুটো জন্মদিন পেতে চলেছে আলিয়ার পরিবার।
দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট-কন্যা আলিয়া।
গত এপ্রিলে বিয়ে করা এ দম্পতি জুন মাসে মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন। সেই থেকে তাঁদের নিয়ে আলোচনা অন্ত নেই।


























































