বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০২৩

বিনোদন ডেস্ক:

দক্ষিণীর ছবির জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ, জায়গা করে নিয়েছেন বলিউডেও। তবে এবার নিজের আঁতুড় ঘর দক্ষিণী ছবিতেই নিষিদ্ধ হয়েছেন এই অভিনেত্রী বলে কানাঘুষা চলছে। বলা হচ্ছে, পুরো টাকা নিয়েও শুটিংয়ে না আসায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, একটি তামিল ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। যার ফলে বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। তাই এখন সত্যিই কি দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা? নাকি এ ঘটনা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে।

কয়েক মাস আগেই শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানান, স্থিতিশীল রয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি