সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলায় তদন্তে পিবিআই


প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলায় তদন্তে পিবিআই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০২৩

বিনোদন ডেস্ক:

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

এর আগে, গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। এরপর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান তিনি। তবে সেদিন মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় মামলা করতে পারেননি শাকিব খান।

এ ছাড়া এর আগেও একাধিকবার প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে যান এই চিত্রনায়ক। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি