শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে খাদ্য তালিকায় পুরুষরা ফিটনেস পাবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৬

263742_1
পূর্বাশা ডেস্ক:

সব সময় নিজেকে ফিট রাখতে কে না চায়। কিন্তু কেবল চাওয়া দিয়েই তো সব পাওয়া যায় না, প্রয়োজন সাধনা ও কঠোর নিয়মানুবর্তিতা। তেমনি ফিট থাকতে চাইলে খাদ্যাভ্যাস ও খাদ্য তালিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

শরীর সুস্থ ও ফিট রাখার প্রধান উপায় হলো সঠিক নিয়মে খাবার খাওয়া। ফিটনেস ধরে রাখতে এবং স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে পরিমাণমতো ফলমূল ও শাকসবজি খেতে হবে।

অনেকে আবার ফিটনেস ধরে রাখতে রাতে খাবার খান না। কিন্তু এটা শরীরের জন্যে ক্ষতিকর।

খাবারের ক্ষেত্রে সামান্য সচেতনতা এনে দিতে শরীরের কাঙ্ক্ষিত ফিটনেস।

পুরুষদের ক্ষেত্রে শরীর সুস্থ ও ফিট রাখতে খাদ্যাভ্যাসের এ তালিকাটা হতে পারে নিম্নরূপ-

সকালের নাশতা

অনেকেই সময় না থাকার অজুহাতে সকালে নাশতা না করে কর্মস্থলে ছুটে যান। অথচ সকালের খাবারই আপনার সারা দিনের কর্মশক্তির জোগান দেবে। সকালে রুটির সঙ্গে সবজি ভাজি খেতে পারেন। একটি সেদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন। কোনো একটা ফল কিংবা ফলের জুস খেতে পারেন। চা বা কফি যা পছন্দ খান। সকালের খাবারের ২ ঘণ্টা পর বিস্কুট বা কম ক্যালরিযুক্ত খাবার খেতে পারেন।

দুপুরের খাবার

দুপুরে ভাতের সঙ্গে মাছ বা মাংস খেতে পারেন। সঙ্গে টমেটো, লেটুস পাতার সালাদ খেতে হবে। ফাস্ট ফুড কখনোই খাবেন না। কোমল পানীয় খাওয়ার অভ্যাস ছাড়ুন। খাওয়ার ৩০ মিনিট পর একটি ফল খান।

বিকেলের নাশতা

বিকেলে ক্রিম ছাড়া বিস্কুট ও সবুজ চা খেতে পারেন।

রাতের খাবার

রাতে দুপুরের তুলনায় কম ভাত খান। ছোট মাছ, সবজি খেতে পারেন। ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যায়। খাওয়ার পর শসা বা সালাদ খাওয়া ভালো। ননী ছাড়া দুধ খেতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি