পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশের ৫ জন মেয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করেছে। সম্প্রতি দেশের ৫ নারীর একটি দল ভারতের উত্তর কাশীতে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেইনিয়ারিং-এ ২৮ দিনের পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তারা তাদের যোগ্যতা প্রদর্শনে সক্ষম হন। প্রশিক্ষণার্থীরা হলেন, ইফফাত ফারহানা, ফৌজিয়া আহমেদ, শায়লা পারভীন, বিবি খাদিজা ও রেশমা নাহার। জানা গেছে, সাহস এবং অদম্য ইচ্ছা প্রতিটি নারীর মাঝেই আছে। সেই সাহসকে সঙ্গে নিয়ে নারীর পাশে সবসময় রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন। ২০০৩ সাল থেকে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম, নার্সদের জন্য ট্রেনিং প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, ক্যারিয়ার প্ল্যানিং প্রোগ্রাম, জার্নালিস্ট ট্রেনিং প্রোগ্রাম, বিউটি পার্লার ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি কর্মসূচি ফাউন্ডেশনের মাধ্যমে দেশজুড়ে পরিচালিত হয়। সেই ধারাবাহিকতায় নারীদের এই পর্বতারোহণ প্রশিক্ষণে যুক্ত হয়ে নারীদের অগ্রযাত্রার সঙ্গী হয়েছে এই ফাউন্ডেশন। এগিয়ে যাওয়ার এই যাত্রায় স্পন্সর হয়ে ৫ নারীকে পাহাড় জয়ে অনুপ্রাণিত করেছে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন। ইফফাত ফারহানা জানান, ২০১২ সালে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারকে দেখে তার আগ্রহের শুরু। চার বছর আগে ইফফাত বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য হন। ইফফাত বলেন, যে কোনো পর্বতারোহণের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি প্রয়োজন।
ফৌজিয়া আহমেদ জানান, বিভিন্ন সময় বেড়াতে গিয়ে যখন পাহাড় দেখেছি তখন থেকেই এসব পাহাড় জয়ের শখ আমার। ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন আমাদের এই অভিযানের আর্থিক সহায়তা দেয়।


























































