শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্ন সাইট বন্ধের পদ্ধতি ফলপ্রসূ হবে না : নাসিম মাহমুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

porn-2-550x367

পূর্বাশা ডেস্ক:

ইউনিভার্সিটি অব ডাবলিনের গবেষক নাসিম মাহমুদ বলেছেন, বাংলাদেশে যে পদ্ধতিতে পর্ন সাইটগুলো বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে তা দিয়ে খুব একটা সুফল পাওয়া যাবে না।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

পর্ন দেখায় তরুণদের অসক্তি রুখে দেয়ার জন্য বাংলাদেশ সরকার প্রায় সাড়ে পাঁচশো পর্ণ-সাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েব সাইট যাচাই কমিটির পর্যালোচনার ভিত্ততেই এমন নির্দেশনা দিয়েছে সরকার বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তরুণ প্রজন্মের সামাজিক অবক্ষয়ের বিষয় উল্লেখ করে এরই মধ্যে একটি তালিকা বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত সাইটগুলোর মধ্যে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্ন সাইটগুলোই বেশি। তবে কয়েকটি বিদেশি সাইটও তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে।

পর্ন সাইট বন্ধের এই উদ্যোগ সম্বন্ধে নাসিম মাহমুদ আরো বলেন, তালিকা ধরে সাইটগুলো বন্ধ করলেও কোন কাজ দেবে না। কারণ সাইটগুলো পরবর্তীতে অন্য নামে আসবে। পরিবর্তন করতে হবে ব্যবহারকারীদের তরফ থেকেই। কোন কোন ক্ষেত্রে কিছু ডিভাইস ব্যবহার করে সুফল পাওয়া যেতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের তুলনায় পর্ণ সাইটের ব্যবহার অনেক বেশি। সে কারণে পর্ণগ্রাফির পেছনেই ব্যান্ডউইথের বিরাট একটা অংশ চলে যাচ্ছে।

এক প্রশ্নের জবাবে নাসিম মাহমুদ বলেন, পর্নের প্রতি মানুষের একটা বড় অংশের আগ্রহ আছে। এছাড়া এর পেছনে বিরাট ব্যবসায়ও রয়েছে। কিন্তু তা বন্ধ করা সহজতর হবে না। সুনির্দিষ্ট কিছু সাইটের ইউআরএল বন্ধ করে পর্ণ সাইট বন্ধ করে খুব বেশি লাভ হবে না। বিকল্প পথে বন্ধ করে দেয়া সাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হতে পারে।

তিনি জানান, পশ্চিমা বিশ্বে পর্ন সাইটগুলো কম বয়সীদের হাতে যেনো না যায় সেজন্য বিভিন্ন পদক্ষেপ রয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান শাজাহান মাহমুদ বলেছেন, তিনটি পর্যায়ে পর্ণ সাইট বন্ধের চেষ্টা করছেন। গেটওয়েতে ওয়েবসাইট ব্লক করা, ইউজার লেবেলে আইএসপিগুলো চেষ্টা করছে আর মোবাইল অপারেটরগুলোকে বলা হয়েছে যাতে কেউ ফোনে না পায়।

তবে তিনি স্বীকার করে নেন যে প্রক্সি সার্ভারের মাধ্যমে কেউ পর্ণ সাইটে যেতে পারবে আর সেজন্য মনিটরিংটা অব্যাহত রাখবে বিটিআরসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি