শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিক-ইবতেদায়িতে পাস ৯২.৮৯ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

270263_1

পূর্বাশা ডেস্ক:

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন।

এবার পিইসিতে পাসের হার ৯২.৮৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন শিক্ষার্থী।

মোবাইল ফোনে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল পেতে

DPE/EBT স্পেস দিয়ে প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট http://www.dpe.gov.bd এবং dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি