জাতীয় পরিচয়পত্র ব্যবহারের ক্ষেত্রে সাবধান। কখনও ইচ্ছাকৃতভাবে সদ্যপ্রাপ্ত জাতীয় স্মার্ট আইডিকার্ড ধ্বংস করবেন না। তাহলে আপনাকে জেলে যেতে হবে অথবা ৪০ হাজার টাকা জরিমানা করা দিতে হবে।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে এক ব্যক্তি তার জাতীয় স্মার্ট কার্ডের মাইক্রো চিপ কেটে মোবাইল ফোনের সিম হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই ধরনের হাস্য-রসাত্মক কাজের ফলে নির্বাচন কমিশন ইচ্ছা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।
জাতীয় স্মার্টকার্ড ব্যবহারের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের নীতিমালার মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তার জাতীয় স্মার্টকার্ডটি নষ্ট করে তাহলে সেই অপরাধে তাকে জেল এবং ৪০ হাজার টাকা জরিমানা করা যেতে পারে। অথবা উভয় দ-ে দ-িত করা যেতে পারে।
তবে এই ধরনের কাজ করে সামাজিক যোগাযোগে পোস্ট করা উচিত নয়। কারণ এ ধরনের কাজে অন্য কেউ উদ্বুদ্ধ হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত।
ফেসবুকে পোস্টকৃত ছবিটিতে লেখা ছিল- ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ডের আরিফ শুভ, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড পাবার পর সেটার চিপ বসানো অংশ কেটে সিম বানিয়ে মোবাইলে ভরছে. . . যখন তাতে নেটওয়ার্ক পায় নাই, তখন থানা নির্বাচন অফিসে গিয়ে জিজ্ঞেস করছে স্মার্ট কার্ড কাজ করেনা কেন?’

























































