শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুজিবনগরে কাটা রাইফেল জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

1484979175
পূর্বাশা ডেস্ক:
মেহেরপুর মুজিবনগর উপজেলায় একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল জব্দ করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহাজনপুর খাঁ পাড়া গ্রামের মুকাম হোসেনের বাড়ির পেছনে টয়লেটের পাশে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি পাওয়া যায়। অস্ত্রের উৎস ও এর মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রের মালিককে সনাক্ত করা যায়নি। প্রকৃত রহস্য উন্মোচনে তদন্ত চলছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি