পূর্বাশা ডেস্ক:
গোপালগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নব-নির্বাচিত চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।























































