শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রবিবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত শুধু একজন রাজনীতিকই ছিলেন না, বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি অসামান্য অবদান রেখেছিলেন। সংসদীয় রাজনীতিতে তার দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। ‘

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ রাজনীতিবিদকে হারালো; এই ক্ষতি অপূরণীয়। ‘

সুরঞ্জিতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি