শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদনান কবীর খুনে কিশোর গ্যাংয়ের আটজন গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আদনান কবীর রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর খুনের ঘটনায় ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ নামের কিশোর গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের পক্ষ থেকে আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, উত্তরায় অভিযান চালিয়ে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আটজনের নাম-পরিচয় জানায়নি র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব আজ সাংবাদিকদের ব্রিফ করবে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আগেও কয়েকজন গ্রেপ্তার হয়েছে।

উত্তরায় গড়ে ওঠা কিশোরদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয় বলে ধারণা পুলিশের।

আরও পড়ুন:
‘গ্যাং কালচারের’ নামে ভয়ংকর হয়ে উঠছে যে কিশোরেরা
টার্গেট করেই খুন করা হয়েছে আদনানকে

উত্তরায় স্কুলছাত্র খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি