শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বইমেলায় ইমরান মাহফুজের ৫ বই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ
ইমরান মাহফুজ, বর্তমান সময়ের একজন তরুণ কবি ও গবেষক। সম্পাদনা করছেন কালের ধ্বনি নামক একটি সাহিত্য পত্রিকা। ইতোমধ্যে সৃজনশীল কাজ করে পেয়েছেন ব্যাপক পরিচিতি। পরিশ্রম আর মেধা দিয়ে সফলতার ফসল তুলে নিয়েছেন নিজ কাজের। স্বীকৃতি হিসেবে পেয়েছেন আবুল মনসুর আহমদ গবেষণা পুরস্কার ২০১৫।
লেখালেখি করছেন ২০০৬ সাল থেকে। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় থাকছে এই লেখকের ৫টি বই। প্রথম কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’, প্রকাশক ঐতিহ্য, প্রচ্ছদ সব্যসাচী হাজরা। দ্বিতীয় বইটি সম্পাদনা, ‘মুক্তিযুদ্ধ অজানা অধ্যায়’, জাগৃতি প্রকাশনী থেকে মেলায় এসেছে বইটি। গবেষণামূলক তৃতীয় বইটির নাম ‘লালব্রীজ গণহত্যা’, বইটি প্রকাশ পেয়েছে ১৯৭১: গণহত্যা–নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাষ্ট থেকে। চতুর্থ বইটি এসেছে প্রথমা থেকে, সম্পাদনা, ‘আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ’। পঞ্চম বইটিও সম্পাদনা, ‘আবুল মনসুর আহমদ জীবন শিল্পী’ প্রকাশিত হয়েছে ডেইলি ষ্টার বুকস থেকে।
বইমেলা নিয়ে তরুণ এ কবির ভাবনাগুলো জানতে চাইলে কবি বলেন, আবেগের বইমেলাকে কতটা আবেগ দিয়ে গ্রহণ করতে পারছি এটা একটা বিষয়। এবং সেই উৎসব তথা পৃথিবীর অন্যতম উৎসব আমরা মাসব্যাপী (বইমেলায়) করে আমাদের সমৃদ্ধ জাতি হিসেবে কতটা নিজেদের অস্তিত্ব জানান দিতে পারছি তা সচেতনভাবে নজর রাখতে হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি