স্পোর্টস ডেস্কঃ
ভদ্র লোকের খেলা ক্রিকেটার সুলভ যে আচরণ তা দেখা গেল না ভারতের মিডিয়াম পেসার ইশান্ত শর্মার মধ্যে। মাঠেই বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানকে গালি ও হুমকিই দিলেন এ ডান-হাতি পেসার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে লাঞ্চের পর রিয়াদ-সাব্বির টানা ডিফেন্স করছেন। এক পর্যায়ে আক্রমণে আসেন ইশান্ত শর্মা। সাব্বির একটা বল ঠিক মতো খেলতে পারলেন না। সুযোগটা নিয়ে স্লেজিং শুরু করলেন ইশান্ত। গেলেন তেড়েফুঁড়ে!

























































