বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বক্স অফিস কাঁপাচ্ছে অক্ষয়ের ‘জলি এলএলবি টু’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

পূর্বাশা বিনোদন ডেস্ক : বক্স অফিসে এখনও দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে করছেন অক্ষয় কুমার। শাহরুখ বা হৃত্বিক রোশনকে দিব্যি টেক্কা দিচ্ছেন। শাহরুখ ও হৃত্বিকের পরপর দুটি হিট ছবির পর এবার বাজারে দারুণ সাড়া ফেলেছে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি টু’। মাত্র ২ দিনেই ছবিটি ব্যবসা করে ফেলেছে প্রায় ৩১ কোটি রুপী।ছবিটি মুক্তি পায় শুক্রবার।

প্রথমদিনই ব্যবসা হয়েছে ১৩ কোটি ২০ লাখ রুপির। শনিবার, অর্থাৎ দ্বিতীয় দিন ব্যবসা হয়েছে সাড়ে ১৭ কোটি ৩১ লাখ রুপির। রোববার ছিল ছুটির দিন। স্বভাবতই আগের দুদিনের ব্যবসাকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বলিউড বিশেষজ্ঞরা আগে বলেছিলেন, রোববার অন্তত বিশ কোটি রুপির ব্যবসা হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে তিন দিনেই পঞ্চাশ কোটি ছাপিয়ে যাওয়ার কথা।

বলিউড বিশেষজ্ঞদের সেই ধারণায় সত্যি হলো। রোববার ছবিটি ব্যবসা করছে ১৯ কোটি ৯৬ লাখ রুপী। সব মিলে তিন দিনের অক্ষয়ের ছবি ৫০ কোটি ৪৬ লাখ টাকা ব্যবসা করে ফেললে। অক্ষয় কুমারের সবর্শেষ তিন সুপারহিট সিনেমা এয়ারলিপ্ট, হাইসফুল-৩ ও রুস্তম’এর ৪র্থ সুপারহিট সিনেমা হতে চলেছে ‘জলি এলএলবি টু’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি